এ বইতে সেই সিক্রেট যা গােপনীয়তার কথা রয়েছে যেখানে সহস্রাধিক মানুষের প্রাকর্টিক্যাল টেস্ট গ্রহণ করা হয়েছে, জীবনের প্রতিটি দিক ছুঁয়ে দেখা হয়েছে। এটি ছিল মি. কার্নেগির আইডিয়া, সেই ম্যাজিক ফর্মূলা যা তাকে অপরিসীম ধনসম্পদ দিয়েছে, তিনি সেইসব লােকের কাছাকাছি গেছেন যাদের অনুসন্ধান করার সময় নেই যে লােকে কীভাবে অর্থ বানায়, এবং তার আশা ছিল আমি ফর্মুলাটি নারী-পুরুষের অভিজ্ঞতা দ্বারা পরীক্ষা করতে সক্ষম হবাে। এ ফর্মুলার গভীরতা বা সম্পূর্ণতা হাতে কলমে দেখিয়ে দিতে পারব।
কার্নেগি সাহেব বিশ্বাস করেছিলেন ফর্মুলাটি সকল পাবলিক স্কুল এবং কলেজে শেখানাে উচিত এবং তাঁর মতে, এটি সঠিকভাবে শেখানাে হলে গােটা শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব ঘটে যাবে এবং স্কুলে যে সময় অতিভাহিত করা হয় তারচেয়ে অর্ধেক সময় ব্যয় করলেই চলবে।
এ বইতে বিশ্বাস নিয়ে যে অধ্যায়টি আছে তাতে আপনি পাঠ করবেন বিখ্যাত ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন এর আশ্চর্য কাহিনী। মি. কার্নেগির ফর্মুলা অনুসরণ করেই প্রতিষ্ঠানটি দানবীয় রূপ ধারণ করে। এক তরুণ তাঁর এ ফর্মুলায় বিশ্বাস করেছিলেন। তাঁর নাম চার্লস এম. শােয়াব। কার্নেগির ফর্মুলা অনুসরণ করে তিনি বিশাল ধনসম্পদের মালিক হন এবং তার সম্পত্তির মূল্য ৬০০ মিলিয়ন ডলার।